প্রধানমন্ত্রীর ডিপিএস থেকে তুষারকে বিদায়  

আপডেট : ২৯ মে ২০২৪, ০৬:১২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

এর ফলে আগামী পহেলা জুন থেকে তিনি আর ওই পদে থাকতে পারবেন না। 

পুননিয়োগের চার মাসের মাথায় বুধবার হাসান জাহিদ তুষারের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৯ সালের ৪ মার্চ উপপ্রেস পদে প্রথমবারের মতো নিয়োগ পান তুষার। এরপর গত ২৮ জানুয়ারি একই পদে আবারো চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় একটি ইংরেজি দৈনিকে কাজ করা তুষারকে।

নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান জাহিদ তুষারের সাথে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

এদিকে আরেক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান লিকুর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এক সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করা গাজী হাফিজুর রহমান লিকু ২০১৯ সালে এপিএস-২ নিয়োগ পান।  

আরবি
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও তার উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে এবং প্রতিটি...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর