শর্ত পূরণের পরও যুক্তরাষ্ট্রের অজুহাত: ফারুক খান 

আপডেট : ৩০ মে ২০২৪, ০২:০২ পিএম

বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো পূরণ করা হলেও এখন সে দেশের কর্তৃপক্ষ নানা অজুহাত দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। 

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সময় এ নিয়ে কথা দেয়া হয়, কিন্তু এখনও নিউইয়র্ক ফ্লাইটের অনুমতি না দেওয়ার পেছনে রাজনৈতিক কোনো যোগ আছে কিনা তা অবশ্য পরিষ্কার নন তিনি। 

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বিমানবন্দরের নতুন তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যাটাগরি এক নম্বর না হওয়ায় কারণ দেখিয়ে গত কয়েকবছর ধরে ঢাকা থেকে নিউইয়র্ক ফ্লাইটের অনুমোদন আটকে রেখেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি (এফএএ)। 

ফারুক খান বলেন, যুক্তরাষ্ট্রের সব শর্তপূরণ করার পরও নানা অজুহাতে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি নিউইয়র্ক ফ্লাইটের অনুমতি দিচ্ছে না। 

‘এর আগে বোয়িং কেনার সময় কথা ছিল যে, তারা এই অনুমতি দেবে। কিন্তু সেটি কেনো করছে না, তা জানি না। এর সাথে রাজনৈতিক কোন যোগ আছে কিনা আমার জানা নাই,’ বলেন তিনি। 

বিমান বাংলাদেশের বহরে রয়ে সুপরিসর দেহের দীর্ঘপথ পাড়ি দেওয়ার মতো উড়োজাহাজ। বিশেষ করে বোয়িং ৭৭৭ ও ৭৮৭ সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজ। ঢাকা থেকে টরেন্টোর মতো দীর্ঘ পথে ফ্লাইট চালাচ্ছে বিমান। 

এক সময় ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালাতো বিমান। কিন্তু অর্থনৈতিক সংকটে এই রুট বন্ধ করা হয়। নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পর এফএএ নিরাপত্তাজনিত বেশকিছু পরিবর্তন আনে।

সেখানে বলা হয়, যে বিমানবন্দর থেকে নিউইয়র্কে ফ্লাইট যাবে, সেই বিমানবন্দরকে ক্যাটাগরি এক হতে হবে। বাংলাদেশকে ক্যাটাগরি দুইয়ে নামিয়ে দেয়  চিহ্নিত করে এফএএ।  

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের এ অবনমনের ফলে সে দেশে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ হারায় বিমান। ক্যাটাগরি একয়ের মর্যাদা পেতে  বেশ কয়েক বছর ধরেই চেষ্টা চলছে। 

সেই চেষ্টারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের কাছ থেকে ডজনখানেক নতুন প্রজন্মের উড়োজাহাজও কিনেছে বিমান। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। কিন্তু এখনো মেলেনি ক্যাটাগরি একয়ের মর্যাদা। 

আরবি
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর