সরকারে রাসেলস ভাইপার চলে এসেছে: ব্যারিস্টার সুমন

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮:৩১ পিএম

সরকারের মধ্যে রাসেলস ভাইপার সাপ চলে এসেছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। 

সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক আলোচিত বিষধর রাসেলস ভাইপার সাপের প্রসঙ্গ টেনে সোস্যাল মিডিয়ার আলোচিত চরিত্র সায়েদুল হক সুমন বলেন, রাসেলস ভাইপার সাপ সরকারে চলে আসছে। যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে। এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। এই সরকারে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে, কিন্তু ওই পরিমাণ বেজি নেই যে সাপ ধরবে।

সুমন বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককে (মতিউর) দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফাইনেন্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি- এনবিআরের মতিউরকে ধরলো একটা ছাগল। ছাগল ছাড়া এই লোককে ধরা যেতো না।

তিনি বলেন, টাকা পাচার এখন দেশের বড় একটা সমস্যা। টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। কেউ দুর্নীতি করলে দুর্নীতির টাকা অর্থনীতিতে নিয়ে আসা যায়, কিন্তু টাকা পাচার হয়ে গেলে পাচার হওয়া টাকা যেই দেশে যায় সেই দেশের অর্থনীতির অংশ হয়ে যায়। আমরা যেখানে বঙ্গবন্ধুর খুনিকেই ফেরত আনতে পারিনি সেখানে পাচার টাকা ফেরত আনবো কীভাবে?  টাকা পাচারের কারণে আমাদের বাজেট সঙ্কুচিত হয়ে যাচ্ছে। 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, বেনজির কতো বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না। স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। আর কিছুদিন সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন। এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না।

তিনি বলেন, এখন সরকার কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন। যদি এর ফলে কিছু জমানো বা অলস টাকা বের হয়ে আসে তাহলে সমস্যা নেই, কিন্তু এই সাদা করার মধ্য দিয়ে বেনজির আর মতিউরদের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম আর আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকা যদি সাদা হয় তাহলে? 

সিলেটে এখন লাখ লাখ মানুষ পানিবন্দি উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, আমি সিলেটের মানুষ। আমি যখন বক্তব্য রাখছি তখন আমার সিলেটে লক্ষ মানুষ পানি বন্দী। আমাদের এখানে আগে কখনও বন্যা হতো না। এখন ২২ এ বন্যা, ২৪ এ বন্যা, আমরা বন্যায় দেবে গেছি পানির নিচে। এটা জানা দরকার ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, সেটা দেখতে হবে। অনেকে মিঠামইনের রাস্তাকে সন্দেহ করে। ওই রাস্তা এই দুর্ভোগের কারণ। এটা যদি সত্য হয় তাহলে সেটাও মডিফাই করতে হবে। একটা জেলাকে সৌন্দর্য দিতে গিয়ে আরেকটা জেলাকে ডুবিয়ে দিতে পারেন না। 

 

 

এআর
রাসেলস ভাইপার নিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে আতঙ্কে না ফেলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রাসেলস ভাইপারের কামড়ের ঝুঁকি নিয়ে দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টার নতুন তথ্য দিয়েছে। তারা বলছে এই সাপের কামড়ে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি।
রাসেলস ভাইপারের নামে মেরে ফেলা সাপের ৯০ ভাগই অন্য প্রজাতির ও বিষহীন বলে দাবি করেছে বন বিভাগ। তারা বলছে, মানুষের সচেতনতার অভাব আর ভুল তথ্যের কারণে সব সাপের জীবনই এখন হুমকির মুখে।
দেশের অন্যতম আলোচিত বিষয় রাসেলস ভাইপার সাপের প্রসঙ্গ উঠলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন, ভয় করলে মানুষকেই করতে হয়, জীবজন্তু বা সাপকে না। 
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর