রাসেলস ভাইপার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৮:৫৩ পিএম

দেশের অন্যতম আলোচিত বিষয় রাসেলস ভাইপার সাপের প্রসঙ্গ উঠলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন, ভয় করলে মানুষকেই করতে হয়, জীবজন্তু বা সাপকে না। 

দুইদিনের দ্বিপাক্ষিক ভারত সফরের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত শুক্র ও শনিবার নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে সাপ নিয়ে প্রসঙ্গ তোলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। বলেন, আপনি জানেন দেশে ছোট খাট হলেও একটা আতঙ্ক তৈরি হয়েছে, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে। এটা যতটুকু না প্রকারান্তরে আছে, দৃশ্যত তারচেয়ে বেশি স্যোশাল মিডিয়ার কারণে হয়েছে। 

শাইখ সিরাজ বলেন, রাসেলস ভাইপার ছড়াচ্ছে। কারণ, বছরখানেক আগে একটু দুইটা পাওয়া যেত, এখন প্রায়শই পাওয়া যায়। এটা প্রকৃতির একটা ভারসাম্যহীনতা আমার কাছে মনে হয়। এবং হঠাৎ করে এটা বাড়লো কেন?

প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে এই সাংবাদিক বলেন, যেমন- আমি আমার ব্যক্তিগত কথা বলি, গত একমাস যাবত আমি কিন্তু কোনো শুটিংয়ে যাচ্ছি না। কারণ, আমার কাজই হচ্ছে মাঠে, ময়দানে, পানিতে। ভয় লাগে, সাপ কে না ভয় করে! সবাই সাপকে ভয় করে। 

শাইখ সিরাজ বলেন, কৃষকও কিন্তু একটু ফসল কাটতে যেতে মন, মানে ঠিক সায় পায় না। খুব স্বাভাবিকভাবে ভয় পায়। তো এ বিষয়টি আপনি একটু দেখবেন। কারণ, আপনার মন্ত্রণালয়গুলো, সবাই বক্তব্য রেখেছে। কিন্তু এটাকে একেবারে এভাবে ছেড়ে দেওয়াটা মনে হয় ঠিক না। 

কৃষি ব্যক্তি শাইখ সিরাজের প্রশ্ন শেষ হতেই প্রধানমন্ত্রী তার কাছেই জানতে চান, ‘তাহলে করবেন কী?’

জবাবে শাইখ সিরাজ বলেন, ‘মানে সচেতনতা তৈরি করাটাই এখানে প্রধান।’

শেখ হাসিনা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু। এটা আর কিছু না, যারা চলেন, একটু সতর্ক হয়ে চলতে হবে। আমি একটা জিনিস পছন্দ করি, সেটা হলো- জীবজন্তু, পশু, সাপ যা বলেন, এরা কিন্তু খামোখা কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করে না। যদি না তারা ভীত হয়ে যায়, বা আক্রান্ত হবার ভয় থাকে। 

‘এছাড়া তারা কোনোদিন কারো ক্ষতি করে না। এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস এবং এটা আমি নিজেও দেখেছি। আমি যখন মাছ ধরতে বসি, কতদিন দেখি সাপ যাচ্ছে। কই, কোনোদিন আমার কাটেনি তো,’ বলেন তিনি। 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভয় করলে মানুষকেই করতে হয়, জীবজন্তু বা সাপকে না।’

আরবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল...
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর