রাসেলস ভাইপার নিয়ে নতুন তথ্য দিলো ভেনম রিসার্চ সেন্টার

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:৩০ পিএম

রাসেলস ভাইপারের কামড়ের ঝুঁকি নিয়ে দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টার নতুন তথ্য দিয়েছে। তারা বলছে এই সাপের কামড়ে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি। ক্ষিপ্রগতিতে ছোবল দিলেও এটি মূলত অলস প্রকৃতির সাপ। দেশে এর পর্যাপ্ত অ্যান্টিভেনমও আছে।

রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে রাসেলস ভাইপার নিয়ে ছড়িয়ে পড়া গুজবে এই সাপের নামে অন্য প্রজাতির সাপও পিটিয়ে মারা হচ্ছে।

আরাম প্রিয় রাসেলস ভাইপার আসলে কতটা ভয়ঙ্কর? চট্টগ্রামের ভেনম সেন্টারের গবেষকরা বলছেন, রাসেলস ভাইপার কেবল আক্রান্ত হলেই আত্মরক্ষার জন্য কামড় দেয়।

ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক আব্দুল আওয়াল বলেন, এরা ডাঙার ওপর খুবই স্লো মুভমেন্ট করে। সেক্ষেত্রে এ সাপটা মানুষকে তেড়ে কামড়ানোর প্রশ্নই আসে না। তবে, এরা দ্রুত গতিতে কামড় দিতে পারে।

আসলেই কি এটি শতশত বাচ্চা জন্ম দিয়ে সারাদেশে ছড়িয়ে পড়ছে? 

ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক আব্দুল আওয়াল এ বিষয়ে বলেন, আমরা গবেষণায় পেয়েছি, এরা বাংলাদেশে ৩০ থেকে ৩৫টা বাচ্চা দিয়ে থাকে। এর বড় সংখ্যক সাপ ছোট বেলাতেই মারা পড়ে।

সাপ বরং মানুষ আর পরিবেশের জন্য দারুণ উপকারী বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ইব্রাহীম আল হায়দার।

তার দাবি, যেভাবে রাসেলস ভাইপারকে টার্গেট করে অন্যান্য সাপও মেরে ফেলা হচ্ছে তা দুঃখজনক। সাপরা ফসলের জন্য অনেক উপকারী। একটা ইঁদুর বছরে কমপক্ষে হাজার টাকার ফসল নষ্ট করে, বিপরীতে একটা সাপ বছরে গড়ে প্রায় ৫০টা ইঁদুর খায়।

সাপের এখন প্রজননকাল। তাই দেখাও যাচ্ছে বেশি। রাসেল ভাইপার দক্ষ সাঁতারু। সে কারণে নদীর স্রোতে ও বন্যার পানিতে এটি বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে।

বিএসএমএমইউয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ফজলে রাব্বি চৌধুরী বলেন, খামারকে বসতবাড়ি থেকে দূরে রাখা। মাটিতে না ঘুমানোসহ বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত এ সময়ে।

রাজশাহী মেডিকেলের কলেজের তথ্য বলছে গত এক যুগে এ সাপ কেটেছে ২১৩ জনকে যার মধ্যে ৬৯ জন মারা গেছে। অর্থাৎ মৃত্যু হার ২৯ শতাংশ। ভেনম সেন্টারের প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ জয় বলছেন রাসেলস ভাইপারসহ কোন সাপের কামড়েই সাথে সাথে মৃত্যু হয়না।

গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন দেশে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। হাসপাতালগুলোতেও অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আতঙ্কিত না হয়ে সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

 

একাত্তর/আরএ
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর