মেরে ফেলা সাপের ৯০ শতাংশই রাসেলস ভাইপার নয়!

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৬:২৪ পিএম

রাসেলস ভাইপারের নামে মেরে ফেলা সাপের ৯০ ভাগই অন্য প্রজাতির ও বিষহীন বলে দাবি করেছে বন বিভাগ। তারা বলছে, মানুষের সচেতনতার অভাব আর ভুল তথ্যের কারণে সব সাপের জীবনই এখন হুমকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ২৪ বছর আগে অতি বিপন্ন হওয়া একটি সাপের বিস্তার এতো দ্রুত হওয়ার সুযোগ নেই। 

প্রতি বছরে বিষধর সাপের কামড়ে বাংলাদেশে মারা যায় প্রায় সাত হাজার মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে- গেলো ১১ বছরে দেশে রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছে ৬৯ জন। শতাংশের বিচারে দেশে সাপের কামড়ে মৃত্যুর হার ১ শতাংশ রাসেলস ভাইপারের দংশনে। 

৯৫ শতাংশ মৃত্যুর কারণ শঙ্খিনী গোখরার ছোবল। লোকালয়ে শঙ্খিনী ও গোখরার আনাগোনা প্রতিনিয়ত। কিন্তু রাসেলস ভাইপার আতঙ্কে এখন বিপন্ন সব শ্রেণীর সাপ। 

russell's viper
বন বিভাগ বলছে, দেশে প্রায় ২০ প্রজাতির বিষধর সাপের মধ্যে রাসেলস ভাইপার একটি এবং এটি সংখ্যায় কম। সম্প্রতি সাপটির বিস্তার কিছুটা বাড়লেও আতঙ্কিত হবার মতো নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপটি নিয়ে অতিরঞ্জিত ও ভুল প্রচার হচ্ছে। এতে অন্য প্রজাতির সাপই বেশি মেরে ফেলা হচ্ছে। এটি অপরাধ, বলছে বনবিভাগ। 

আইইউসিএন এর প্রোগ্রাম ম্যানেজার এ বি এম সারোয়ার আলম দীপু বলেন, যেকোনো সাপের কামড়েই, সেটাতে বিষ আছে কি নাই, এমনকি পোকামাকড় কামড় দিলেই আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় রাসেলস ভাইপার সম্পর্কে তথ্য প্রকাশ করছে বিভিন্নভাবে। কেউ অতি উৎসাহী হয়ে যাচ্ছে, কেউ অতি সচেতন হয়ে যাচ্ছে, অথবা আমাদের যথেষ্ট জ্ঞান না থাকার কারণে আমরা যেকোনো সাপকেই মেরে ফেলছি। 

russell's viper 3

আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন, বাংলাদেশ ২০০০ সালে রাসেলস ভাইপার সাপকে অতি বিপন্ন হিসেবে ঘোষণা করে। কিন্তু ২০১৫ সালে রাজশাহীর ছয়টি জেলায় রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়ায় সাপটিকে প্রায় বিপন্ন বলে চিহ্নিত করা হয়।

বন্যার পানিতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে রাসেলস ভাইপার দেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সাপটির বিপুল বিস্তারের কোনো সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। 

আরবিএস
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর