বিশ্ববিদ্যালয়ে নিয়োগ স্বচ্ছ করতে স্বাধীন কমিশন কেন নয়: হাইকোর্ট

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম

পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে স্বাধীন নিয়োগ কমিশন কেন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। 

এসময় শিক্ষা খাতে দুর্নীতি দমনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিভিন্ন সময়ে দেওয়া প্রতিবেদন ও সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে ।

রোববার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুল দেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ইউজিসি ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগে নানা অনিয়ম, স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা গত তিন জুন এই রিটটি দায়ের করেন। 

পরে আইনজীবী অনীক আর হক বলেন, ইউজিসি সরকারের কাছে প্রতিবছর প্রতিবেদন জমা দেয়, বিভিন্ন সুপারিশও করে থাকে। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দুর্নীতিসহ বিভিন্ন বিষয় প্রতিবেদনে উল্লেখ থাকে। কিন্তু সেগুলো পালন করতে দেখা যায় না। ফলে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এ কারণে রিটটি করা হলে হাইকোর্ট ওই রুল দেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী নূরুল হুদা গত ১৩ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখ্যানের ঘোষণা দেয়ার পর ১৪ জানুয়ারী ২০২৪  কুরিয়ার যোগে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।

এআর
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো আসামিকে অন্য কোনো মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি নিয়ে...
দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মানবদেহের জন্য ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর