ছয় দশক পর প্রতিষ্ঠায় পরিচালনায় আইন

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রতিষ্ঠার ছয় দশক পর এ প্রতিষ্ঠান পরিচালনায় নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল-২০২৪’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

১৯৬১ সালের একটি অধ্যাদেশের আওতায় ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রতিষ্ঠিত হয়। এখন এ প্রতিষ্ঠানকে নতুন আইনের অধীনে আনা হচ্ছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দ্য গভর্নমেন্ট এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশন অর্ডিন্যান্স-১৯৬১ অনুযায়ী বাংলাদেশে কয়েকটি প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত হতো। কিন্তু বর্তমানে ওই প্রতিষ্ঠানগুলো যুগোপযোগী কার্যক্রম পরিচালনার জন্য পৃথক আইন প্রণয়ন করেছে। যেমন– জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠায় প্রণীত আইন। অর্ডিন্যান্সে দেওয়া ক্ষমতাবলে গঠিত ১৪ সদস্যের বোর্ড অব গভর্নরস সরকারের পূর্বানুমতি নিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ; রেজুলেশন ২০০৪’ নামে একটি রেজুলেশন প্রণয়ন করে এবং রেজুলেশনের নির্দেশনা অনুযায়ী বর্তমানে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা একান্ত প্রয়োজন। তাই নেপের জন্য একটি আইন প্রণয়ন করা সমীচীন।

প্রতিমন্ত্রী জানান, নেপ-এর আইন বা বিধি না থাকার কারণে শূন্যপদে জনবল নিয়োগ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থা/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন কর্মকর্তারা প্রেষণে নিয়োগ পেয়ে একাডেমিতে যোগদান করেন। তবে অধিকাংশ কর্মকর্তার গবেষণা ও প্রশিক্ষণ কাজের অভিজ্ঞতা না থাকায় তাদের একাডেমির মূল কাজে সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে নতুন আইন করা হচ্ছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিষ্ঠান সর্বপ্রথম ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে দুই বছর  মেয়াদি ইন্টারমিডিয়েট ইন এডুকেশন (আই এড) কোর্স পরিচালিত হয়। ময়মনসিংহ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, ফেনী, রংপুর ও যশোরে এরকম আরও পাঁচটি জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) স্থাপিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো (জেটিসি) রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে যাত্রা  শুরু করে। কলেজগুলোতে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস ইন এডুকেশন (বিএ ইন এডুকেশন) কোর্স চালু হয়।

১৯৭৮ সালে ঢাকার কলেজ অব এডুকেশন রূপান্তরিত হয় সরকারি কবি নজরুল কলেজে। অন্য চারটি কলেজ অব এডুকেশন (চট্টগ্রাম, ফেণি, রংপুর ও যশোর) টিচার্স ট্রেনিং কলেজে উন্নীত হয়। এছাড়া ১৯৭৮ সালে ময়মনসিংহের কলেজ অব এডুকেশন ‘মৌলিক শিক্ষা একাডেমি’ নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)’ । ২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।

কেএসএইচ
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে মোট ১১টি বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে এবং চারটি বিল শুধুমাত্র উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর