ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষক আন্দোলন অব্যাহত

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০১:০৬ পিএম

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বাতিল করে আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। 

দাবি আদায়ে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা। এসময় পেনশন স্কিমটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। 

বেলা বারোটার দিকে কলাভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমটি তাদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করে দ্রুত এটি বাতিলের দাবি জানান তারা।

শিক্ষক নেতারা এদিনও সাফ জানিয়ে দিয়েছেন, প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা থাকবেন না। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। 

গত মার্চে সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ নামে নতুন স্কিম যোগ করে সরকার। বলা হয়, সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এ স্কিম গ্রহণ করতে পারবেন।

এতে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতারা বলছেন, এই স্কিমের মাধ্যমে সুরক্ষা বলয় নষ্ট করা হচ্ছে। পরিস্থিতি যখন নাজুক অবস্থায় চলে যায়, তখন শিক্ষকরা এ ধরনের কর্মসূচি নিতে বাধ্য হয়। তাই এটি বাতিলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান তাদের।

আরবি
বাংলাদেশের শিক্ষা খাতের গুণগত মানোন্নয়ন, শিক্ষাক্রম সংস্কার এবং মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট।
সারাদেশে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...
এখন থেকে যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর