স্বাস্থ্য পরীক্ষায় একেক জায়গায় একেক রিপোর্ট: মন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৪:৩৫ পিএম

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের অনেক মানুষ চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা সঠিক হলে তাদের আর বিদেশ যাওয়া লাগতো না। এখানে শুধু টেকনোলজিক্যাল সমস্যার জন্য একেক জায়গায় একেক ধরনের রিপোর্ট তৈরি হচ্ছে।

বুধবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পরিদর্শন শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অনেক ভালো ডাক্তার রয়েছেন। অনেক ভালো মানের হাসপাতালও তৈরি করা হচ্ছে। কিন্তু আমাদের ব্যাপক জনবল সঙ্কট রয়েছে। এক সময় দেখা যাচ্ছে ওই হাসপাতালের দরজা-জানলাও চুরি হয়ে যাচ্ছে। জনবল সঙ্কট দূর করতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি চিকিৎসার মান অবশ্যই উন্নত করতে হবে।  

শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। লেখাপড়া করে আগামীতে তোমরা চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিতে পারবে। বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে যখন তোমরা কাজ করবে তখন মনোযোগ সহকারে রোগীর পরীক্ষা নিরীক্ষায় বিশেষ অবদান রাখবে অবশ্যই।  তোমরাই পারবে এ দেশে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। 

এদিন স্বাস্থমন্ত্রী সকালে শিবচর উপজেলা বিভিন্ন স্থানে স্বাস্থ্য মন্ত্রণায়ের অর্থায়নে নির্মিত চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে- ইলিয়াস অহম্মেদ ট্রমা সেন্টার, চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু ক্লিনিক, শিবচর উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স ও শিবচর ডায়াবেটিক সমিতি। 

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ  নুর-ই- আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মো. টিটু, হাসপাতাল ও ক্লিনিকের পরিচালক ডা. মাইনুল আহসান, ঢাকা বিভাগে পরিচালক  জাফরুল ইসলাম,  মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) একরাম হোসেন প্রমুখ।

একাত্তর/এসি
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর