যে কারণে একদিন আগেই চীন থেকে ফিরছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম

চীন সফর থেকে একদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কারণ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল।

তবে একদিন আগে ফিরলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় চীন সফর সংক্ষিপ্ত করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে বেইজিংয়ে রাত্রিযাপন না করে দেশেই ফিরছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল দেশে অবস্থান করছেন। তিনি কিছুটা অসুস্থ।

‘সেই কারণে প্রধানমন্ত্রী রাতেই দেশে ফিরছেন। যারা বলছেন প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন, এটা মিথ্যা ও ভুল বার্তা,’ যোগ করেন তিনি।

শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর অফিসিয়াল ব্যস্ততায় কোনো পরিবর্তন আসেনি। আজ রাতে তার বেইজিংয়ে থাকার কথা ছিল। তবে মেয়ের সঙ্গে সময় কাটাতে রাতেই দেশে ফিরছেন তিনি।

সায়মা ওয়াজেদের এই সফরে থাকার কথা থাকলেও আট জুলাই সকালে অসুস্থ হয়ে পড়ায় তিনি যেতে পারেননি বলেও জানান তিনি।

তিনদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচি শেষে বুধবার রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।

বেইজিংয়ের গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় অভ্যর্থনা।

বুধবার বিকেলে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে গ্রেট হলে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

ওই বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্রে সই করা হয়।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রেট হলে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। সেখানে তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার।

বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্রে সই করা হয়।

আরবি
চীন সফরের শেষ দিন শুক্রবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
প্রধান উপদেষ্টার চীন সফরে মূল নজর থাকবে দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ কীভাবে বাড়ানো যেতে পারে সেই বিষয়টি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর