কমপ্লিট শাটডাউনে নিহতদের জন্য শুক্রবার মসজিদে দোয়া

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৬:৪৭ পিএম

কোটা সংস্কারের দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালীন দেশজুড়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার তথ্য অধিদফতরের (পিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন সময়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী রবিবার সুবিধাজনক সময়ে দেশের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।’ 

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সহিংসতায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ২৮১টি বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানা ও ফাঁড়িসহ পুলিশের ২৩৫টি স্থাপনা ভাঙচুর বা পুড়িয়ে দেয়া হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। 

সহিংসতার মধ্যে গত শুক্রবার রাতে সেনা মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। রোববার, সোমবার ও মঙ্গলবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি। 

আরবিএস
দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত দেয়ার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে আর কোনো অজুহাত চলবে না, দেশের মানুষ ফেব্রুয়ারি মাসে নতুন সরকার পবে, কারণ ওই মাসে নির্বাচন না হলে সাংবিধানিকভাবে দেশ ক্ষতির মুখে পড়বে। 
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াদি নিবিড় পরিবীক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর