সংবাদকর্মীদের ওপর হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় সাংবাদিকতা: বিজেসি

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:০৩ পিএম

সম্প্রতি কোটা নিয়ে আন্দোলন এবং একে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতা চলাকালে গণমাধ্যম, বিশেষ করে সম্প্রচার মাধ্যম টেলিভিশন ব্যাপকভাবে আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি।

শনিবার সংগঠনের ট্রাস্টি বোর্ডের এক জরুরী সভায় এ উদ্বেগ জানিয়ে বলা হয়, খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক নিহত এবং সম্প্রচার মাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক কলাকুশলী আহত হয়েছেন। টেলিভিশনগুলোর ৩৫টি গাড়ী ভাঙচুর করা হয়, আগুন দেয়া হয় ৮টিতে, ভাংচুর এবং আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি।

বিজেসি মনে করে, কোনো সংকটে সংবাদকর্মীরা হামলা বা সংবাদ প্রকাশে বাধার শিকার হলে স্বাধীন সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয় এবং সংকট আরো বাড়ে। কারণ নিউ মিডিয়ার বর্তমান যুগে পেশাদার এবং স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠানই কেবল অপতথ্য, বিকৃত তথ্য ও গুজব প্রতিহত করতে পারে, যা সকলের জন্যেই জরুরি।

বিজেসি সম্প্রতি সংঘটিত সকল হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে। পাশাপাশি সাংবাদিকের নিরাপত্তা ও তাদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে, আস্থা তৈরির ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে ভূমিকা নেয়ার আহ্বান জানাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক, সদস্য সচিব শাকিল আহমেদসহ আরও অনেকে। 

এআর
সংসদে উত্থাপিত সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারা বাতিল করতে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারার আইনি প্রয়োজন আছে।
টেলিভিশন কর্মীদের জন্য নেই বেতন কাঠামো বা চাকরি সুরক্ষার কোনো আইনি ব্যবস্থা। এই অবস্থায় জনস্বার্থ সাংবাদিকতা ও সাংবাদিকতার সুরক্ষা স্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসির...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর