শুরুতেই রংপুর যাচ্ছে তদন্ত কমিশন

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১১:৫৩ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করছে তিন বিচারপতির তদন্ত কমিশন। ৪ আগস্ট তারা রংপুরে যাবেন।

বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশন তদন্তকাজ শেষ করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, নতুন কমিশন গঠনের পর নিজেরা বসেছিলাম। সিদ্ধান্ত নিয়েছি যে তদন্তকাজ পরিচালনার জন্য অফিস থাকতে হবে, যেটি এর আগে বলেছিলাম। অফিস নির্ধারণ করা হয়েছে সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টার। এই অফিস যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে। এখানে সবাই চিঠি–তথ্যাদি পাঠাতে পারবেন।

তিনি জানান, যোগাযোগের জন্য একটি ই–মেইলও ([email protected]) খোলা হয়েছে। এই ঠিকানায় দেশের যেকোনো নাগরিকের কাছে কোনো তথ্য–উপাত্ত থাকলে, তারা যদি নাম গোপন করে চান, তথ্য–উপাত্ত পাঠাতে পারবেন।

খোন্দকার দিলীরুজ্জামান বলেন, রংপুরে গিয়ে সশরীর ঘটনা সংঘটনের স্থান পরিদর্শন করবো। প্রয়োজনীয় সাক্ষী যারা ওখানে আছেন, সাক্ষ্য গ্রহণ করবো।

রংপুর সার্কিট হাউসে ৫, ৬ ও ৭ আগস্ট সাক্ষ্য গ্রহণ বিষয়ে একটি সময়সূচি তুলে ধরেন বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

জানান, নিহত মো. আবু সাঈদের বিষয়ে ৫ আগস্ট, নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দীন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে ৬ আগস্ট এবং নিহত মো. মেরাজুল ইসলাম ও মো. আব্দুল্লাহ আল তাহের বিষয়ে ৭ আগস্ট সাক্ষ্য গ্রহণ করা হবে।

একাত্তর/আরএ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক আইডি বর্তমানে হ্যাকারদের দখলে নেই, বরং সেটি ফেসবুক কর্তৃপক্ষের (মেটা) নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন...
স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরো নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  তিনি বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
বেশিরভাগ অভিযোগের তদন্ত করা সম্ভব হয়নি। আর অনেক নিখোঁজদের তথ্য মেলেনি এখনও। এ নিয়ে হতাশা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর