বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে আইনে থাকা বয়সসীমা আর থাকছে না। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। যে কারণে এ সংক্রান্ত বিধানটি বাতিল করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ (প্রেসিডন্টস অর্ডার নং ১২৭ অফ ১৯৭২) এর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর বয়স সংক্রান্ত আর্টিকেল ১০ এর ক্লজ (৫) এর প্রভিশনটি ২০২০ সালের ৯ জুলাই অধিকতর সংশোধনপূর্বক দ্য বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট- ২০২০ জাতীয় সংসদে পাশ হয়। উক্ত সংশোধন অনুযায়ী কোনো ব্যক্তি গভর্নর পদে ৬৭ বছর বয়স পর্যন্ত আসীন থাকতে পারেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই।
এমতাবস্থায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত ১৯৭২ (প্রেসিডন্টস অর্ডার নং ১২৭ অফ ১৯৭২) এর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর বয়স সংক্রান্ত আর্টিকেল ১০ এর ক্লজ (৫) এর প্রভিশনটি বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর
প্রথম কেবিনেট বৈঠকে উপদেষ্টারা