আটদিনের রিমান্ডে জিয়াউল আহসান

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:০৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার মামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আটদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. সজিব মিয়া জিয়াউলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

জিয়াউল আহসানের পক্ষে তার বোন অ্যাডভোকেট নাজনীন নাহার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আটদিনের রিমান্ডের আদেশ দেন। 

গত ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিউমার্কেট থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেখ হাসিনার সরকারের সময় নানাভাবে আলোচনায় এসেছিলেন জিয়াউল আহসান। সম্প্রতি কোটা সংস্কার নিয়ে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে ডিজিটাল ক্র্যাকডাউনে জিয়াউল আহসানই অন্যতম ভূমিকা পালন করেন বলেও বেরিয়ে এসেছে।

সরকার পতনের পরই গত সাত আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন জিয়া। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে জিয়াকে বহনকারী ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

২০০৯ সালে মেজর থাকাকালে র‍্যাব-২-এর উপঅধিনায়ক হন জিয়াউল আহসান। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন এবং র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।

পরে জিয়া আরও পদোন্নতি পান এবং ২০২২ সাল থেকে আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন।

আরবি
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলাসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে সরকারের কঠোর পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং...
দেশের সাধারণ মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করা, খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল মাংস আমদানির...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালার ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২০২৬ সালের নতুন নীতিমালা অনুযায়ী একই...
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
দেশব্যাপী সহিংসতা প্রতিরোধে সভা-সমাবেশসহ টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
ট্রাম্প সোজা জানিয়ে দেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ক্ষমতাধর এই তিন দেশের অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের...
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর