রূপপুরে 'দুর্নীতির' অনুসন্ধান চেয়ে রিট

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি হয়েছে কিনা, তা অনুসন্ধান চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মঙ্গলবার রিটটি দায়ের করেন এনডিএমএর চেয়ারম্যান ববি হাজ্জাজ। 

তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে পাবনার রূপপুরে। রাশিয়ার ঋণে কেন্দ্রটি নির্মাণ করছে সেদেশেরই সংস্থা রোসাটম। 

কিন্তু ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের 'বিশাল' নির্মাণ ব্যয় নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠতে থাকে। 

গত ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। 

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাৎ করেন। 

এতে আরও বলা হয়, মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই ৫ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল রোসাটম। যাতে মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী।

তবে ডিফেন্স কর্পের সংবাদের দাবি অস্বীকার করেছে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান সংস্থা রোসাটম। 

আর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৫ বিলিয়ন ডলার ঘুষ দেওয়ার খবরকে 'গুজব' ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

সম্প্রতি তিনি বলেন, নির্দ্বিধায় বলতে পারি, এটি গুজব ও মিথ্যা। এ বিষয়ে আমাদের কোম্পানি রোসাটম ইতিমধ্যে বিবৃতি দিয়েছে।

আরবি
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়ে তাদের নামে-বেনামে আরও কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে...
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর