‘জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর অপেক্ষায় ছিলাম’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

পাকিস্তান ক্রিকেট দলকে তাদের দেশের মাটিতে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের সঙ্গে সেখানে ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমূল আবেদীন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে, তা নিয়ে পুরো দেশ গর্বিত উল্লেখ করে ইউনূস বলেছেন, আমি জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা করে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম।

এ সময় প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন খেলোয়াড়দের।

ড. ইউনূস একই সঙ্গে প্যারিস অলিম্পিকে তার কী ভূমিকা ছিল, সেটা খেলোয়াড়দের কাছে তুলে ধরেন। প্যারিস অলিম্পিকে পরামর্শক ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতালির মিলানো করতিনায় শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকার জন্য নিমন্ত্রণ পেয়েছেন, এটা তিনি নিজে থেকেই খেলোয়াড়দের জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা আমাদের অনুপ্রাণিত করবে। পাকিস্তানে সিরিজ জয়ের পেছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা রেখেছে বলে মনে করেন নাজমুল।

কেএসএইচ
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রায় ৬৩ শতাংশ বাংলাদেশিই মানবপাচারকারী চক্রের কাছে বন্দী হয়। আর নির্যাতনের শিকার প্রায় ৮০ ভাগ। এমন তথ্য বেসরকারি উন্নয়ন সংস্থা- ব্র্যাকের। সিআইডি বলছে, মানবপাচারের সাথে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর