১৫ দিন পর চালু হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১১:০০ পিএম

কয়লা সংকটে ১৫ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি। সোমবার বিকেল ৩টা থেকে এ কেন্দ্রটিতে উৎপাদিত ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

গত ৩০ জুলাই কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতবার বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্র। 

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহা-ব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ার উল আজিম জানান, সোমবার বিকেল ৩টা থেকে উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। বিকেল থেকে উৎপাদন হচ্ছে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এ বিদ্যুৎ ইতোমধ্যে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

তিনি আরও বলেন, চলতি মাসেই ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আরও দুইটি জাহাজ মোংলা বন্দরে আসার কথা রয়েছে। 

এদিকে, রোববার ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস থেকে কয়লা খালাস, পরিবহণ ও সংরক্ষণের কাজ চলছে। 

আরও পড়ুন: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদনে যায় রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। প্রথম ইউনিট চালু হওয়ার পর গত সাত মাসে সাতবার বন্ধ হয়ে যায় এ কেন্দ্রটি।

এর মধ্যে চারবার বন্ধ হয় যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজে, আর কয়লা সংকটে বন্ধ হয় তিনবার। অপরদিকে ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট আগামী সেপ্টেম্বরে চালু সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 


একাত্তর/এসজে

বন্ধ থাকার তিন দিনের মাথায় আংশিক উৎপাদন শুরু করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র।
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে শিগগিরই এই ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।পিডিবি জানিয়েছে, বুধবার...
পরিবেশের সব ধরনের মানদণ্ড মেনেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রকল্প পরিচালক সুভাস চন্দ্র পাণ্ডে। তিনি জানান, বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে...
খুলনা সফরের দ্বিতীয় দিনে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর