দিল্লিতে শেখ হাসিনার স্ট্যাটাস প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পিএম

শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে আছেন, তা জানে না অন্তর্বর্তী সরকার। দেশটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখন পর্যন্ত জানতেও চাওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানান।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যূত হন শেখ হাসিনা। ওইদিনই তিনি দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। ওই সময় বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রীর কাছে ‘ডিপ্লোম্যাটিক/অফিশিয়াল’ পাসপোর্ট ছিল। সে সুবাদে তিনি সর্বোচ্চ ৪৫ দিন (দেড় মাস) কোনও ভিসা আবেদন ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। উল্লেখ্য ইতোমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে।

৪৫ দিন পার হলে শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় ভারতে অবস্থান করবেন, এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন। আমাদের এটা সেভাবেই দেখতে হবে।

এআর
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্রামীণ আকাশে প্রশিক্ষণ চলার সময় মার্কিন বিমান বাহিনীর এক এফ-১৬ যুদ্ধবিমান হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে পাইলট সময়মতো বিমান থেকে বের হতে সক্ষম হওয়ায়...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিন্দানাওয়ের এক হাই স্কুলে ১৬ বছর বয়সী কিশোর বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই শিক্ষার্থী নিহত এবং অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। সহপাঠীদের ওপর নারকীয় তাণ্ডব...
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর