সিএসবি নিউজের সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম

প্রায় ১৭ বছর আগে সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবি নিউজের সম্প্রচার বাতিল করে সরকার যে চিঠি দিয়েছিলো, তার কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

এর ফলে সিএসবি টিভির সম্প্রচারে আসতে আর বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন; যিনি চ্যানেলটির সম্প্রচার পুনরায় চালুর জন্য আদালতে লড়েছেন।

সোমবার এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের। 

ওই আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুল পেন্ডিং থাকা অবস্থায় সম্পূরক আবেদন জানানো হয়।

পরীক্ষামূলকভাবে ২০০৭ সালের ২৪ মার্চ যাত্রা শুরুর পর সিএসবি চ্যানেল বাণিজ্যিকভাবে সম্প্রচারে আসে একই বছরের ৯ এপ্রিল।

কিন্তু ২০০৭ সালের ছয় সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় টেলিভিশনটির সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। 

পরে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)। ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। পরে সেই রুলের ওপর আর শুনানি হয়নি।

ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ) বলেছেন, যে মেশিনারিজ ছিল সেগুলো অকার্যকর হয়ে গেছে। প্রযুক্তির পরিবর্তন হয়েছে। তারপরও আমরা কয়েক মাসের মধ্যে আনতে পারবো।

আরবি
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট।
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর