বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের কার্যক্রম শুরু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

রোববার থেকে চালু হলো ঢাকা-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট। সকালে ফিতা ও কেক কেটে নতুন রুটের যাত্রার উদ্বোধন করেন সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশের এবং ইথিওপিয়ার প্রতিনিধি দল।

এসময় বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, নতুন এই ফ্লাইট চালুর মাধ্যমে চিকিৎসা, চাকরি, শিক্ষা ও বাণিজ্যসহ দুই দেশের মধ্যে আরো নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

বাংলাদেশের সাথে আন্তর্জাতিক রুটের পাশপাশি অভ্যন্তরীণ রুটেও যাত্রী এবং মালামাল পরিবহন করে সিভিল এভিয়েশন অথরিটি। বিশ্বের প্রায় ৭০টি দেশের সাথে বিমানের বিমান সেবা চুক্তি রয়েছে এবং বর্তমানে ১৬টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে। নতুন করে যুক্ত হলো আফ্রিকা মহাদেশের সাথে সরাসরি বিমান যাত্রা।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচা এনিয়ে বলেন, বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে সংযোগকারী ইথিওপিয়ান এয়ারলাইন্সের নতুন পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বৃহত্তর অঞ্চলের সুবিধা প্রসারিত হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচকের চেয়ারম্যান মো. মনজুর কবির ভূঁইয়া বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা করার পাশাপাশি তাদের যেকোনো ধরনের নিরাপত্তা দেয়াসহ কোন রকম হয়রানি মেনে নেওয়া হবেনা।

আজ ঐতিহাসিক দিন উল্লেখ করে তিনি বলেন, ঢাকা-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে চিকিৎসা, চাকরি, শিক্ষা ও বাণিজ্যসহ দুই দেশের মধ্যে আরো নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

নতুন এই পদক্ষেপের ফলে ১৪০ দেশে সংযুক্ত হবে বাংলাদেশ। ঢাকা-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট চালু থাকবে।

একাত্তর/আরএ
ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে...
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান চলাচল সূচি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর