বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে নেমেছে ভারত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

ইতিহাসের সবচেয়ে জটিল সময় পার করছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে নেমেছে ভারতীয় গণমাধ্যম। বিপরীতে কূটনৈতিক উপায়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে বাংলাদেশ। ভারতের ঘৃণার রাজনীতির বলি হয়েছে আগরতলার বাংলাদেশ মিশন। 

আর আন্তর্জাতিক রীতি মেনে হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কিন্তু ভারতের তরফ থেকে অযথা উত্তেজনা তৈরির প্রবণতা কমছে না। এই অবস্থায় কী করতে পারে বাংলাদেশ?

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই টানাপড়েন শুরু। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাকে জঙ্গি উত্থান বলে প্রচারণা শুরু করে ভারতীয় গণমাধ্যম। 

এরপর গেল চারমাসে বিভিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা তথ্য প্রচারণায় মেতে উঠে ভারতের গণমাধ্যম ও বিজেপি সরকার। এমন কি লোকসভাতেও গলা চড়িয়েছেন দেশটির আইনপ্রণেতারা। 

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

সবশেষ, কলকাতার পর আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। নিয়ম মাফিক ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানায় বাংলাদেশ।   

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলছেন, যে কোন দেশের মিশনে হামলা-ভাংচুর ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ চাইলে এ বিষয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে অভিযোগ জানাতে পারে। তবে এখনও কূটনৈতিক শিষ্টাচারের পথেই হাঁটছে বাংলাদেশ। তাকে দূরদর্শিতা বলেই মনে করছেন এই বিশ্লেষক। 

তিনি বলেন, এই অবস্থায় প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সংখ্যালঘু নির্যাতনের যে কোন অভিযোগকে গুরুত্ব দেয়া ও আন্তর্জাতিক অঙ্গনে প্রকৃত তথ্য তুলে ধরতে পারে বাংলাদেশ। সেই সাথে সরকারের বাইরে আলাদা আলাদা ফোরামেও চলতে পারে সংলাপ। 

অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ আরও বলেন, ভারতকে উপলব্ধি করতে হবে যে, বাংলাদেশের জনগণের পরিবর্তে এতো দিন তারা কেবল একটি দলের সাথে সম্পর্ক বজায় রেখেছিলো। ভারতের সেই নীতিই মূলত বুমেরাং হয়েছে। তাই নির্দিষ্ট কোন দল নয় বরং জনগণের সাথেই ভারতকে সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। হাঁটতে হবে সৌহার্দ্য আর শান্তির পথে। 

 

এআরএস
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর