গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৫৯ পিএম

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, তার সরকার গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই মন্তব্য করেন। 

রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

শোলজ অধ্যাপক ইউনূসকে বলেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে, আমরা আপনাকে সমর্থন করবো। 

এসময় প্রধান উপদেষ্টা স্কোলজকে জানান, ছয়টি কমিশন কর্তৃক জমা দেওয়া প্রধান সংস্কার প্রতিবেদনের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির সুবিধার্থে একটি ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি বলেন, ঐকমত্যে পৌঁছানোর পর, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে।

দুই নেতা প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সঙ্কট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে বৃহত্তর ব্যবসায়িক সংযোগের আহ্বান জানান এবং বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ খুঁজতে জন্য জার্মান ব্যবসায়ীদের একটি দল ঢাকায় পাঠানোর অনুরোধ জানান।

এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও জার্মান বিনিয়োগের আহবান জানান। 

তিনি বলেন, বাংলাদেশ এখনও সার্কের ধারণা ধারণ করে এবং প্ল্যাটফর্মটি পুনরুজ্জীবিত করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তিনি জার্মান চ্যান্সেলরকে ব্যাখ্যা করেন, নেপাল থেকে জলবিদ্যুৎ কীভাবে দক্ষিণ এশিয়ার একাধিক দেশকে উপকৃত করতে পারে, যা সকলকে নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তরে সহায়তা করে।

জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে তিনি শোলজের সহায়তাও কামনা করেন।

একাত্তর/এসি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর