ইভিএম কেনায় অনিয়মের অভিযোগ, ইসিতে দুদকের অভিযান

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

নিম্নমানের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের একটি দল নির্বাচন কমিশনে (ইসি) অভিযান চালিয়েছে। একইসঙ্গে ইসির কাছে এ সংক্রান্ত নথি চেয়েছে দুদক। 

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকি সাংবাদিকদের এ কথা জানান।

নুর আলম সিদ্দিকি বলেন, নির্বাচন কমিশনের নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযান চালানো হয়েছে। ২০১৮ সালে এক লাখ ৫০ হাজার ইভিএম কেনা হয়। এর মধ্যে এক লাখ ৫০০ মেশিন ব্যবহারের অনুপযোগী বলে অভিযোগ ছিলো। 

তিনি আরও বলেন, ইসি তিন জায়গায় এসব সংরক্ষণ করে। আঞ্চলিক ১০টি কার্যালয়, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও নির্বাচন কমিশনে এসব ইভিএম সংরক্ষণ করা হয়। র‍্যানডম ভিত্তিতে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে তিনটি মেশিন আমরা পরীক্ষা করে দেখি। একটি অচল এবং বাকিগুলো ঠিক আছে।

নিম্নমানের মেশিন কেনার বিষয়ে আমরা কিছু রেকর্ড সংগ্রহ করেছি জানিয়ে তিনি বলেন, বাকি রেকর্ডপত্রের রিক্যুইজিশন দিয়েছি। নিম্নমানের মেশিন বেশি দামে কেনার অভিযোগ ছিলো। রেকর্ডপত্র চেয়েছি। সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করবো।

আরবিএস
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর