তৌহিদী না, সব জনতাই নিয়ন্ত্রণ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ পিএম

শুধু তৌহিদী না, সব জনতাই নিয়ন্ত্রণ করছি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়া অনেকদিনের ইচ্ছা। ভোগান্তি দূর করাই সরকারের লক্ষ্য। পাসপোর্ট রোহিঙ্গারা করছে কিনা সেটা জাতীয় পরিচয়পত্র দিয়ে চেক করা হবে। রোহিঙ্গাদের কেউ জাতীয় পরিচয়পত্র নিয়েছে কিনা প্রয়োজনে রিভিউ করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি যদি কমানো যায় সব সেক্টরেই উন্নতি হবে। দেশে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধেও লিখবেন। দুর্নীতি ছয় মাসে কমেছে। তবে পুরো নিয়ন্ত্রণে আসেনি।

পুলিশের নির্যাতন করলে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

একাত্তর/আরএ
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর