নামসর্বস্ব পত্রিকার সরকারি বিজ্ঞাপন বন্ধের সুপারিশ করবে কমিশন 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম

গণমাধ্যমের সবচেয়ে বড় অংশীদার পাঠক এবং দর্শক-শ্রোতা। অথচ, গণমাধ্যমের ওপর এই অংশীদারদের আস্থা প্রতিদিনই কমছে। কি কারণে এই আস্থা কমছে এবং গণমাধ্যম অংশীদারদের প্রত্যাশা পূরণ করতে পারছে কি-না, সেটি খতিয়ে দেখার চেষ্টা করছে গণমাধ্যম সংস্কার কমিশন। 

দেশের বিশাল সংখ্যক টেলিভিশন ও পত্রিকার দর্শক-পাঠক কতটা আছে সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে। নামসর্বস্ব পত্রিকা বা অনলাইন পোর্টালের সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেয়া বন্ধ করা, দর্শক ও শ্রোতাহীন টিভি রেডিও বন্ধ করাসহ, গণমাধ্যমের অনিয়ম দুর্নীতি থামাতে সুনির্দিষ্ট সুপারিশ দিতে যাচ্ছে সংস্কার কমিশন। 

রাজধানীতে মিডিয়া তালিকাভুক্ত পত্রিকার সংখ্যা ২৮৮টি। আর, সারাদেশে এই সংখ্যা ৩০২টি। অথচ ঢাকার দুটি হকার সমিতির একটি ৪৮টি এবং অন্যটি ৫৩টি পত্রিকা বিক্রি করে। তাহলে বাকি পত্রিকাগুলোর অস্তিত্ব কোথায়? কোন উদ্দেশ্যে সেগুলো প্রকাশ করা হচ্ছে এমন প্রশ্নের উত্তর খুঁজছে গণমাধ্যম সংস্কার কমিশন।  

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, কয়েক বছর আগেও এফএম রেডিওর বিপুল জনপ্রিয়তা ছিলো। কিন্তু এখন রেডিও জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এরিমধ্যে বন্ধ হয়ে গেছে দশটি এফএম রেডিও। এসব গণমাধ্যমের টিকে থাকা বা না থাকা নিয়েও ভাবছে কমিশন। 

কামাল আহমেদ বলেন, ঋণ খেলাপির টাকায় বা কালো টাকা সাদা করতে গণমাধ্যমে বিনিয়োগ হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা, গণমাধ্যমের স্বচ্ছতা রাখা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেয়ার মতো সুপারিশের কথাও ভাবছে কমিশন। 

কমিশন প্রধান জানান, বিজ্ঞাপনের বাজার দখল করা নিয়ে গণমাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা আছে। যা কিছু কিছু প্রতিষ্ঠানকে রুগ্ণ করে দিচ্ছে। এটি বন্ধের পাশাপাশি; মন্দ প্রতিষ্ঠান বন্ধ করে ভালো প্রতিষ্ঠানকে উৎসাহ দেয়ার মতো প্রস্তাবনা দিতে যাচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন। 

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন হয় গত ১৮ নভেম্বর। প্রতিবেদন দেয়ার জন্য কমিশনকে ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছে সরকার। তাই মার্চের শেষ সপ্তাহে প্রতিবেদন জমা দেয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

এআরএস
সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও অসাধু চক্রের দৌরাত্ম্য বন্ধে ঐতিহাসিক এক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায়...
বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর