৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 

রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এসময় পিএসসির প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা ও পিএসসির সদস্যদের আশ্বাসে পরে অনশন ভাঙেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

সিদ্ধান্তের আগে সন্ধ্যায় পিএসসি সংস্কারের ৮ দফা দাবি বাস্তবায়ন, প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি এবং রাজুতে অনশনরতদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করছেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এ অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন  স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও পিএসসির প্রতিনিধি দল।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন তারা। 

এর আগে পিএসসি সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করে একদল চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী। সন্ধ্যা সাড়ে ৬টায় এই ব্লকেড করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একাত্তর/এসি
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 
আওয়ামী লীগের সময় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর