‘গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে’

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:৩২ পিএম

বিগত ১৫ বছরে সাংবাদিকরা কেমন চাপে ছিলো, হাউজগুলো কী নীতিমালায় চলেছিলো তা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রোববার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, সংবাদমাধ্যম যা ইচ্ছা লেখার অধিকার রাখে। যত বেশি সংবাদমাধ্যম প্রশ্ন করবে তত দায়িত্বশীল হবে প্রতিষ্ঠান। তাই প্রশ্ন করতে হবে সাংবাদিকদের, এই সরকার তা নিতে রাজি আছে।

তিনি আরও বলেন, হত্যা মামলা হচ্ছে যা আমাদের বিব্রত করছে। মামলা হওয়া আর বিচার চলা ভিন্ন বিষয়। স্থানীয়ভাবে মামলা বাণিজ্য হয়। যতক্ষণ সংস্কার বাস্তবায়ন না হয়, রাজনৈতিকভাবে একমত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না। অনেক ভুয়া মামলা হচ্ছে, সেগুলো মনিটরিং হচ্ছে। 

বাংলাদেশের মিডিয়ায় অ্যাকাউন্টেবিলিটি দরকার। সাংবাদিকতার জন্য করা সুরক্ষা আইন বাস্তবায়নযোগ্য জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মিডিয়া সুরক্ষা আইন করা হবে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে মানুষের ক্ষোভ আছে। কোনো হাউজেই হামলা হয়নি। সরকার চেষ্টা করছে গণমাধ্যমকে সুরক্ষা দিতে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

আরবিএস
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর