শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে সরিয়ে দিলো ট্রাইব্যুনাল

আপডেট : ২৫ জুন ২০২৫, ০১:০৬ পিএম

নৈতিকতার প্রশ্ন উঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমিনুল গণি টিটুকে শুনানিতে অংশ নেয়া থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

বুধবার (২৫ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেয়। 

আইনজীবী আমিনুল গণি টিটু

এদিকে এই মামলায় আদালতের সহায়তার জন্য নিযুক্ত অ্যামিকাস কিউরি এ ওয়াই মশিউজ্জামানকে মামলার প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ২ জুলাই নির্ধারণ করা হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন আইনজীবী আমিনুল গনি টিটু। তাকেই আবার শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ায় সমালোচনার ঝড় উঠে। 

এ প্রসঙ্গে আইনজীবী টিটু জানান, আজকের পরিস্থিতির জন্য তিনি বিব্রত। আরও যাচাই-বাছাই করে তাকে ট্রাইব্যুনালে নিয়োগ দেয়া উচিত ছিলো। 

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, শেখ হাসিনার নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। মানবতাবিরোধী অপরাধের মামলায়ও শেখ হাসিনার পক্ষে লড়বেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া সাবেক এই পাবলিক প্রসিকিউর।

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর