গণমাধ্যমকে সহায়তায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:৫০ পিএম

‘ভুয়া তথ্য’ মোকাবিলা ও নৈতিক মানদণ্ড রক্ষায় গণমাধ্যমকে সহায়তা করতে জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন‌ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেসকোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

ইউনেসকো ও ইউএনডিপির যৌথভাবে তৈরি ‘বাংলাদেশের গণমাধ্যমের প্রেক্ষাপট মূল্যায়ন: মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের ওপর গুরুত্ব’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগ মুহূর্তে এ সাক্ষাৎ হয়।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, আমরা এ প্রতিবেদনটির অপেক্ষায় আছি। আমাদের মূল সমস্যা ভুয়া তথ্য, গুজব, ফেক নিউজ। এর কিছু ছড়াচ্ছে দেশের বাইরে থাকা মানুষ, কিছু ছড়াচ্ছে দেশীয় লোকজন। এটি এক প্রকার অবিরাম বোমাবর্ষণ।

তিনি বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, নিয়মিত প্রচারমাধ্যম থেকেও অনেক ভুয়া তথ্য ছড়ায়।

এ প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে সমস্যার সমাধানে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বলেন, আপনারা শুধু সরকারের সঙ্গে কথা বলবেন না, সংবাদমাধ্যমের সাথেও কথা বলবেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। কোনো সংবাদমাধ্যম যদি বারবার বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়, তাহলে তাদের মনে করিয়ে দেওয়া দরকার যে তারা আর বিশ্বাসযোগ্য নয়।

তিনি বলেন, আপনারা জাতিসংঘ। আপনাদের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ… আমাদের আপনাদের সহায়তা দরকার।

ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এসময় বলেন বলেন, বৃহস্পতিবার যে প্রতিবেদনটি প্রকাশিত হতে যাচ্ছে, তাতে স্ব-নিয়ন্ত্রণসহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবেদনটি দেখাবে কোনটি কার্যকর, কোনটি নয়, এবং এতে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে। এছাড়া কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিচারকদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কার্যক্রমকে এই মানের সঙ্গে আরো ভালোভাবে সামঞ্জস্য করতে হবে।

ইউনেস্কোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ বলেন, প্রতিবেদনে সাংবাদিকদের কর্মপরিবেশ এবং নিউজরুমে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কিছু সুপারিশ থাকবে, যা বৈশ্বিকভাবে এক বড় উদ্বেগের বিষয়।

তিনি বলেন, এসব ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ইউনেস্কো কর্মকর্তারা জানান, এ প্রতিবেদন ইউএনডিপির ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের অধীনে এবং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম বিকাশে ইউনেস্কোর ম্যান্ডেটের সঙ্গে সঙ্গতি রেখে প্রণীত হয়েছে।

একাত্তর/আরএ
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর