স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সেজন্য কাজ করছে ঐকমত্য কমিশন: বদিউল আলম

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৪০ পিএম

স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

শনিবার (১২ জুলাই) বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাঁশের হাট ব্র্যাক লার্নিং সেন্টারে এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার আবার যাতে ফেরত না আসে সেটা নিশ্চিত করতে সেই ধরনের এক গুচ্ছ প্রস্তাব আমরা উপস্থাপন করেছি। আমরা এটাকে বলেছি খসড়া জাতীয় ঐকমত্য সনদ। আমরা মনে করি, যে পরিবর্তন ও সংস্কারগুলো হওয়া দরকার আমাদের নির্বাচনী ব্যবস্থায়, সংবিধানে, স্থানীয় সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থায়। সেই সংস্কারগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। যেটা সরকারকে এই বার্তা দিবে যে জনগণের এই মতামত ও সুপারিশগুলো যেন বাস্তবায়িত হয়। যার মাধ্যমে স্বৈরাচারের ফিরে আসা যেন চিরতরে অবসান ঘটে।

সচেতন, সংগতি ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা-কবজ জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষ নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক -সনাক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা স্বৈরাচারী ব্যবস্থা আবারো যেন ঝেঁকে না বসে, স্বৈরাচার সরকার যেন আবার ফিরে না আসে, সেই জন্য সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছি। এর মধ্যে ৬টি সংস্কার কমিটির প্রধানদের নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে।

সংস্কার কমিটির প্রধান হিসেবে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। আমরা যে কাজটি করার চেষ্টা করছি, এখন আমরা ঐকমত্য সৃষ্টি করার চেষ্টা করছি। কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। যাতে স্বৈরাচার ব্যবস্থা আবার যেন না ফিরে আসে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করছি।

একাত্তর/আরএ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো একদিন গণভোটের আয়োজন করার সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে।
জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর