বাংলাদেশে কার্যক্রম শেষে দেশে ফিরে গেছে ভারতীয় মেডিকেল টিম

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৯:০৪ এএম

ভারতের দুটি শীর্ষ স্থানীয় হাসপাতাল– নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ভারতীয় মেডিকেল টিমটি বাংলাদেশে তাদের কার্যক্রম শেষ করে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ভারতে ফিরে গেছে।

ঢাকার ভারতীয় হাইক‌মিশন তা‌দের ফেসবু‌ক পেজে দেয়া এক পো‌স্টে এ তথ্য জানায়।

হাইক‌মিশ‌নের পো‌স্টে বলা হয়, ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের দলটি ২৩ জুলাই বাংলাদেশে এসেছিলো। তারা বাংলাদেশে তাদের কার্যক্রম সমাপ্ত করে আজ সন্ধ্যায় ভারতে ফিরে গেছেন।

ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস)-এ তাদের বাংলাদেশি সহযোগীদের সঙ্গে কাজ করেছে, মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ দিয়েছে। ভারতীয় টিমটি এনআইবিপিএস-এ অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা দেয়ার জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশে শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এ সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন ব‌লে অভিমত ভারতীয় হাইক‌মিশ‌নের।

আরবিএস
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
‎দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। 
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর