খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

সোমবার (৪ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোন অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

এর আগে গত ২৯ জুলাই ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেছিলেন, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবো। এরপর যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, চলতি মাসেই এই খসড়া ভোটার তালিকা আমরা প্রকাশ করবো। ভোটারের তালিকায় এবার ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। সেটাও আমরা প্রকাশ করবো। কারণ কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার হওয়ার যোগ্য হয়েছে, তারাও তালিকায় আসবে। এরপর ওজর আপত্তি এবং সংশোধনের ব্যাপার শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।

এআরএস
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর