অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই শুরুর আহ্বান সিইসির

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম

দেশের ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপতথ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এজন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেয়া উদ্বোধনী ভাষণে তিনি জানান, এই প্ল্যাটফর্মে নির্বাচন কমিশনের যাবতীয় তথ্য নির্ভরযোগ্য, সহজ ও সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের নিয়ম-কানুন, নির্বাচনী সময়সূচি, প্রার্থীদের করণীয়, ভোটারদের অধিকার ও দায়িত্ব এবং নির্বাচন-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা।

সিইসি বলেন, নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে যুক্ত করাই কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, আমরা চাই প্রত্যেক নাগরিককে সচেতন করে দেশের গণতন্ত্রায়নে অংশগ্রহণ নিশ্চিত করতে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং স্বচ্ছতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব তথ্যাবলী আমরা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করবো, যাতে মানুষের আস্থা বৃদ্ধি পায় এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা আরও দৃঢ় হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারকে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি সতর্ক করেন যে, মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য এবং অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করুন। যাচাই না করে শেয়ার করবেন না। সত্যতা যাচাই না করে কোনো তথ্য গ্রহণ করবেন না।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা সবাই মিলে এই অপতথ্যের বিরুদ্ধে লড়াই শুরু করি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, যাতে আপনারা আমাদের সঙ্গে একত্রে কাজ করেন, সঠিক তথ্য জনগণের সামনে উপস্থাপন করেন এবং প্রতিটি ভোট ও কণ্ঠস্বরের গুরুত্ব প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা সবাই মিলে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা পেলে আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।

নির্বাচন কমিশনের নতুন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভোটার, প্রার্থী এবং সাধারণ মানুষ সহজেই নির্বাচন সম্পর্কিত সব তথ্য পাবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

আরবিএস
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর