বাংলাদেশ-পাকিস্তান ছয় চুক্তি ও সমঝোতা স্মারক সই

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়।

রবিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তৌহিদ হোসেন ও মোহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দু’দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে। আর সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা। দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা। এছাড়া, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি) সই হয়েছে।

বৈঠক এবং সমঝোতা স্মারক সই শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসহাক দার। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। মোট ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।

এ সময় বাংলাদেশ সরকারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসহাক দার। তিনি আন্তর্জাতিক ফোরামগুলোতেও একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। ১৯৭১ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়টি ১৯৭৪ সালেই চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং পরে জেনারেল পারভেজ মোশাররফও বাংলাদেশ সফরে ক্ষমা চেয়েছিলেন।

তিনি বলেন, ইসলাম আমাদের শেখায়- ভাইয়ের সঙ্গে মন পরিষ্কার করতে হয়। তাই বারবার একই ইস্যু সামনে আনার পরিবর্তে সামনে এগোনো উচিত। উল্লেখ্য, শনিবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

এআরএস
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর