সীমানা পুনর্নির্ধারণ: ইসিতে চতুর্থ দিনের শুনানি চলছে

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের (ইসি) চতুর্থ ও শেষ দিনের শুনানি চলছে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। 

শুনানিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে মতামত তুলে ধরছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ঢাকা, রংপুর ও রাজশাহীসহ পাঁচ অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে চতুর্থ ও শেষ দিনের শুনানি শুরু হয়েছে। এসব অঞ্চলের মোট ১৮টি আসন ঘিরে জমা পড়েছে আড়াইশর বেশি দাবি-আপত্তি।

নির্বাচন কমিশন এরই মধ্যে এই ১৮ আসনের ২৬২টি আবেদন নিয়ে শুনানি করছে।

এদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রংপুর ও রাজশাহী অঞ্চলের শুনানি চলবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। আজই সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক শুনানি শেষ হওয়ার কথা, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।

আরবিএস
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর