একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ বা কার্যক্রমের বাইরে থাকা একটি দল এবং তাদের কিছু কর্মী বাইরে রয়েছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। 

রোববার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিলো, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্টরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি আরও বলেন,কার্যক্রম নিষিদ্ধ বা কার্যক্রমের বাইরে থাকা একটি দল এবং তাদের কিছু কর্মী বাইরে রয়েছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। এটি প্রতিহত করতে হবে রাজনৈতিক দল সর্বোপরি আমাদের সবাইকে নিয়ে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তবে এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। জাতির বৃহত্তর  স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। তিনি বলেন, সকলের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করতে পারবে বলে আমরা আশা করছি।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক বছরে ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪টি অবরোধ করেছে বলে জানান তিনি। 

তিনি বলেন, সরকারের কাছে দাবি দাওয়া জানানো সবার অধিকার রয়েছে। তবে রাস্তা অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে নয়। নিয়মতান্ত্রিকভাবে দাবি দাওয়া জানানো উচিত।

বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এটি যাতে কমিয়ে আনা যায় সে ব্যাপারে চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

আরবিএস
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ভিন্নমত থাকলেও, দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর