সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত, গেজেট প্রকাশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম

সাতক্ষীরা জেলাসহ সারাদেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ত্রয়োদশ সংসদের ৩৭টি সংসদীয় আসনে পরিবর্তন এনে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে একটি কমিয়ে তিনটি আসন রাখা হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিশেষ কারিগরি কমিটির পক্ষ থেকে ৪২টি সংসদীয় আসনে পরিবর্তন আনার সুপারিশ করেছিলো। পরে কমিশন পর্যালোচনা করে ৩৯টি আসনে পরিবর্তন এনে খসড়া প্রকাশ করে।

এই খসড়ার ওপরে গত ২৪ থেকে ২৭ আগস্ট ৮৩টি আসনের বিপরীতে ১৮৯৩টি আবেদন দাবি-আপত্তি শুনে ইসি। এই শুনানির পর বৃহস্পতিবার আরো দুটি সীমানা কমিয়ে ৩৭টিতে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ২৬৭ আসন অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন চূড়ান্ত হওয়া আসন বিন্যাসের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সীমানার খসড়া পর্যালোচনা করে দেখা যায়, খসড়া তালিকায় সাতক্ষীরা -০৩ ও ০৪ আসনে পরিবর্তন এনে শ্যামনগর ও আশাশুনি দুটি উপজেলা নিয়ে সাতক্ষীরা-০৪ এবং কালিগঞ্জ-দেবহাটা উপজেলা নিয়ে সাতক্ষীরা-০৩ আসন নির্ধারণ করা হয়।

পরে শুনানিতে আবেদনকারীদের নিবেদন ও যৌক্তিকতা শুনে ইসি শ্যামনগর উপজেলাকে একক আসন রেখে সাতক্ষীরা-৪ ও কালিগঞ্জ উপজেলা অখণ্ড ও আশাশুনি নিয়ে সাতক্ষীরা-৩ এবং সাতক্ষীরা সদর ও দেবহাটা নিয়ে সাতক্ষীরা-০২ করা হয়েছে। বাকি তালা-কলোরোয়া নিয়ে সাতক্ষীরা-০১ বহাল রাখা হয়।

সাঁথিয়া উপজেলাকে একক আসন করে পাবনা-১ এবং বেড়া ও সুজানগর নিয়ে পাবনা-২ করা হয়েছে। একইভাবে, সরাইল-আশুগঞ্জ ও তিনটি ইউনিয়ন নিয়ে ব্রাক্ষণবাড়িয়া-২ এবং  ব্রাক্ষণবাড়িয়া সদর ও বিজয়নগরের ৭টি ইউনিয়ন নিয়ে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন করা হয়।

চূড়ান্ত খসড়ায় দুটি ইউনিয়ন বুধন্তি ও চান্দুরা -২ আসনের সঙ্গে বহাল রেখে হরষপুর ইউনিয়নকে বিজয়নগরের সঙ্গে পুনরায় যুক্ত ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন করা হয়েছে। 

একইভাবে, বাগেরহাট জেলার একটি কমিয়ে চার থেকে তিনটি এবং গাজীপুর আসন বাড়িয়ে পাঁচ থেকে ছয়টি করা হয়েছিল সেটি বহাল রাখা হয়েছে। একইভাবে, পঞ্চগড় -১ ও ২। রংপুর- ৩।

একাত্তর/আরএ
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর