নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় সরকারের নিন্দা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ এএম

অন্তর্বর্তীকালীন সরকার গোয়ালন্দে নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হক মোল্লার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। সরকার একে অমানবিক, ঘৃণ্য ও সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থী কাজ হিসেবে নিন্দা করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রতিটি নাগরিকের জীবনের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব—তা জীবদ্দশায় হোক কিংবা মৃত্যুর পর। এই মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ড দেশের আইন, সামাজিক নীতি ও মানবিক আদর্শের ওপর সরাসরি আঘাত।

অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছে যে, এই জঘন্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সরকারের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।

বিবৃতিতে জনগণকে ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে ন্যায়বিচার ও মানবতার আদর্শ সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যও সরকার দেশের প্রতিটি নাগরিকের প্রতি পরামর্শ দিয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

একাত্তর/আরএ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর