বদলে যাচ্ছে উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

পুরোপুরি বদলে যাচ্ছে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া। এখন আর আগের মতো শুধু কাজের অভিজ্ঞতা দেখা হবে না। দেখা হবে ঠিকাদারের অনিয়ম, দুর্নীতি ও ঋণ খেলাপির রেকর্ডও। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা জানান। 

সরকারি উন্নয়ন প্রকল্পের ঠিকাদার হিসেবে নিয়োগে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। এতে ঘুরে ফিরে কাজ পেতো অল্প কিছু কোম্পানি। যাদের অনেকে ধীরে ধীরে মাফিয়া হয়ে ওঠেন। জড়িয়ে পড়ে নানা অনিয়ম ও দুর্নীতিতে। টাকা খরচ করেও মেলে না উন্নয়ন প্রকল্পের মান। 

তাই ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া ঢেলে সাজাতে আইন ও বিধিবিধান পরিবর্তন করছে সরকার। যা আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, এটি হবে সরকারের সংস্কার প্রক্রিয়ার নীরব মাইলফলক।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন থেকে অনলাইনে হবে। এ বিষয়ে আইন চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহেই গেজেট আকারে তা প্রকাশ করা হবে। এতে গুটিকয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে।

তিনি বলেন, এখন থেকে যোগ্য প্রতিষ্ঠানকেই মূল্যায়ন করা হবে। প্রভাব নয়, যোগ্যতার ভিত্তিতে কাজ দেয়া হবে। কোনো প্রতিষ্ঠান ঋণ খেলাপি হলে বা আগের কোনো অনিয়মে জড়িত থাকলে, তাকে দরপত্রে অযোগ্য বিবেচনা করা হবে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, সরকারের নানা তদারকিতে অনিয়মের সুযোগ কমেছে উন্নয়ন কাজে। এজন্য কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে আগ্রহ দেখাচ্ছেন না। আর বিদেশি অর্থায়নে বড় প্রকল্প নিতেও সরকার আগ্রহ দেখাচ্ছে না বলে জানান উপদেষ্টা। এছাড়া সারাদেশে সরকারি খাস জমি উদ্ধারে বিশেষ কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।

পরিকল্পনা উপদেষ্টা জানান, কৃষিজমি অধিগ্রহণ না করে, এখন থেকে খাস জমি দিয়েই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সরকারের বহু খাস জমি পড়ে আছে। উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছে। তারা দেশে কী পরিমাণ খাস জমি আছে ও সেগুলো দখলে আছে কিনা- তা চিহ্নিত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে।

মাহমুদ বলেন, যারা প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, তারা অনেকেই দেশ ছেড়েছেন। ফলে কেউ আইন প্রণয়নে বাধা দেয়ার সাহস পায়নি।’

তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি কেন- তা খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে সরকার। এলডিসি উত্তরণ হলে সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না। তাই এই সময়টাকে শেষ সুযোগ হিসেবে দেখে ভালো প্রকল্পের জন্য সহজ শর্তে যতটা সম্ভব ঋণ নিতে চায় সরকার।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর