কমলো হজের খরচ, তিনটি প্যাকেজ ঘোষণা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

গতবারের তুলনায় প্রায় ১১ হাজার টাকা খরচ কমিয়ে ২০২৬ সালের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সর্বোচ্চ ৬ লাখ ৯০ ও সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। এ বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে সম্ভাব্য এক লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি হজে যেতে পারবেন। 

ধর্ম উপদেষ্টা জানান, সরকারিভাবে তিনটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা খরচ হবে। দ্বিতীয় প্যাকেজ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং তৃতীয় প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার খরচ পড়বে।

অন্যদিকে বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীদের চুক্তিমতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আগামী বছর ৭০ বছরের ঊর্ধ্বে কেউ যেতে চাইলে ৫০ বছরের নিচের এক জনকে নিতে হবে। ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা শুরু হবে। ফ্লাইট শুরু ১৮ এপ্রিল।

একাত্তর/আরএ
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবের দেওয়া কোটার অর্ধেক খালি রেখেই হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার।
আগামী বছর হজে যেতে নিবন্ধনের সময় আরও ১৮ দিন বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রী নিবন্ধনের সময় ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় হজ করা যেসব ব্যক্তি খাবার ও হজ প্যাকেজের কমানো টাকা এখনও ফেরত নেননি, তাদের দ্রুত সেই টাকা ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।সম্প্রতি এ বিষয়ে একটি জরুরি...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর