লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় লটারির মাধ্যমে এসপি চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মেধাবীর কেউ বাদ পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

এসময় কৃষি উপদেষ্টা হিসেবে পণ্যের দাম ও সড়কে চাঁদাবাজি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যায়নি। অন্যদিকে গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়ছে না।

নির্বাচন সামনে রেখে পরশু এসপি নিয়োগের লটারি সম্পন্ন করে সরকার। জেলার নিরাপত্তার বিবেচনায় তিন ক্যাটাগরিতে এসপির দায়িত্ব দেওয়া হচ্ছে। ১৮ জন নতুন আর বাকি ৪৬ জনের হলো রদবদল।

বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের লটারির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, মেধাবী কেউ বাদ যায়নি।

এসময় সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেয়া হবে না বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর