খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে 'ভাড়া করে' এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে স্থানান্তরের উদ্দেশ্যে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, তা কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে আসছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারি বার্তা সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকাস্থ কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ। 

এ কর্মকর্তা বলেন, কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, যা জার্মানি থেকে ঢাকায় আসবে।

খালেদা জিয়ার মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী বিমানটি আসার কথা রয়েছে বলেও জানান তিনি। 

প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রীকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় কাতার বিকল্প বিমান ভাড়া করেছে।

কাতার সরকার যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে সেটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)। জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ এটি পরিচালনা করে।

প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার বিজনেস জেটের বহর পরিচালনা করে, যা রোগীদের জন্য চিকিৎসা পরিবহন ও ভিআইপি পরিবহন উভয় ক্ষেত্রেই ব্যবসা পরিচালনা করে। 

চ্যালেঞ্জার ৬০৪ দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় সক্ষমতার জন্য পরিচিত। এটি আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য উপযোগী।

এর আগে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতারের মূল বিমানটি ঢাকায় পৌঁছাতে না পারায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য পূর্বপরিকল্পিত স্থানান্তর বিলম্বিত হচ্ছে। সমস্যার সমাধান হলে শনিবার বিমানটি পৌঁছাতে পারে।

তিনি আরও বলেন, যদি ম্যাডাম (খালেদা জিয়া) ভ্রমণের উপযুক্ত হন এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তবে ইনশাআল্লাহ তিনি ৭ ডিসেম্বর (রোববার) দেশ ছাড়বেন।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান শুক্রবার সকালে বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন। 

এ সংক্রান্ত কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় কাতার দূতাবাসে সহযোগিতা চেয়ে একটি নোট ভারবাল পাঠায়।

কাতার ইতিবাচক সাড়া দিয়ে জানায়, খালেদা জিয়া চিকিৎসার জন্য ভ্রমণের অনুমতি পেলেই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে।

বিএনপি আলাদাভাবে একটি চিঠি পাঠিয়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে ইংল্যান্ডে স্থানান্তরের জন্য লজিস্টিক সহায়তা চেয়েছে।

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর