‘মানুষের অধিকার কেড়ে নিলে জনগণ আবারও রুখে দাঁড়াবে’

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

মানবাধিকারের প্রতি ধারাবাহিক অবহেলা থেকেই ২৪ এ রুখে দাঁড়ায় ছাত্র-জনতা, এমন মন্তব্য করেছেন গবেষক ও শিক্ষকরা। তারা বলছেন, ফের যদি কেউ মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক মানদণ্ড না মেনে রাষ্ট্র পরিচালনা করে তাহলে রুখে দাঁড়াবে মানুষ।

আজ বুধবার বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘মানবাধিকার, আমাদের নিত্যদিনের অপরিহার্য’। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দ্বিতীয়বারের মতো পালন করছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। 

২৪ এর অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব আসে বর্তমান অন্তর্বর্তী সরকার। ১৭ মাস হলো রাষ্ট্র পরিচালনা করছে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার। 

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, আইনের অপপ্রয়োগ করেনি অন্তর্বর্তী সরকার, এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও কমানো গেছে।

ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা, বৈষম্য, ধর্মীয় সংখ্যালঘুদের নানা অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতায় মব ভীতি এমন নানা চ্যালেঞ্জ আছে। তবে শিক্ষার্থীদের কারও কারও অভিমত, দেশের মানবাধিকার পরিস্থিতি যথেষ্ট ভালো আছে অতীতের তুলনায়।

২৪ এ মানবতাবিরোধী অপরাধের বিচারের এক মামলায় রায় এসেছে, গুমের মামলায় বিচার চলছে। তবে ফ্যাসিস্ট দোসর অনেকের বিচার দেখতে চায় অভ্যুত্থানের অংশীদাররা।

দেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা করেছে। এই সময় রাজনৈতিক সহিংসতা বেড়ে যায়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচিত সরকার মানবাধিকার রক্ষায় তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা বিশ্লেষকের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তমালিকা সুলতানা বলেন, পরস্পর সহমর্মিতা-সহযোগিতার মাধ্যমে সব রাজনৈতিক দল যদি একসাথে কাজ করে তাহলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। 

বিশ্লেষকরা বলছেন, ন্যায় বিচার, প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে সমাজে মানবাধিকার সুরক্ষিত থাকে। 

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর