ভারত নিরাপত্তা বাড়াবে, এখনই মিশন ছোট করার চিন্তা নেই: উপদেষ্টা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম

বাংলাদেশি কূটনীতিক ও মিশনগুলোর যথেষ্ট নিরাপত্তা দেবে ভারত। আর এখনই মিশন ছোট করার চিন্তা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও জানিয়েছেন, ময়মনসিংহে হিন্দু নাগরিক হত্যা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। 

ভারতের ত্রিপুরার পর দেশটির রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ করেছে দেশটির কিছু নাগরিক। এই প্রতিবাদ আটকাতে ভারত রীতি মানেনি দাবি ঢাকার। আর এজন্য দেশটিতে বসবাসরত কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের। 

এসব বিষয়ে সাংবাদিকরা জানতে চান পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি জানান, এখনই মিশন ছোট করার চিন্তা নাই, নিরাপত্তা নিশ্চিতে ভারতকে বলা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এখনও ভরসা রাখছি যে, ভারত যথাযথ ব্যবস্থা নেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দূতাবাসের সামনে যে তারা শুধু এসে দুটো স্লোগান দিয়ে গেছে তা না। হাইকমিশনের ভেতরে হাইকমিশনারের পরিবার বাস করে। তারা কিন্তু হুমকি অনুভব করেছেন। 

সাংবাদিকরা প্রশ্ন করেন ময়মনসিংহে নাগরিক পুড়িয়ে হত্যার পর ভারতের বিবৃতি নিয়ে। জবারে তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্যের সাথে বাংলাদেশ একমত নয়।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগারিক নৃশংসভাবে খুন হয়েছেন। এটার সঙ্গে পুরো মাইনরেটির নিরাপত্তাকে এক করে ফেলার কোনো মানে হয়না। এই হত্যা অবিলম্বে অ্যাকশন নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এ অঞ্চলের সব দেশেই ঘটে। প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ সেটা নিচ্ছে। অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। 

ভারতে মিশনগুলোর পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে ঢাকা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

 

একাত্তর/এসি
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ...
পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর