বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়।

ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠনের দাবির মুখে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হলো।

সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের মোস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশনা তাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে বাংলাদেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় বাংলাদেশ নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে যেতে চাইছে না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো, বাংলাদেশের ৪ ম্যাচ খেলার কথা ভারতের মাটিতে। বিকল্প ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো আয়োজনের দাবি বিসিবির। এ নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে বিসিবি চিঠিও দিয়েছে।

‘ক্রিকবাজ’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কায়। আগামী এক-দুদিনের মধ্যে এ বিষয়ে আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে কিনেছিল ৯ কোটি ২০ লাখ রুপিতে। কিন্তু ভারতের উগ্রবাদী ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কারণে তাকে বাদ দেয়া হয়। 

উগ্রবাদীদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে, তাই এদেশের কোনো ক্রিকেটারকে আইপিএল খেলতে দেয়া যাবে না। 

আরবিএস
চলতি বছরের হজ শেষ করে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি ফারুক আহমেদের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর