আপিল শুনানি: পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পাচ্ছেন বেশিরভাগই প্রার্থী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে।  

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়। শুনানি গ্রহণ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন। আজ ১০০টি আপিল নিষ্পত্তির কথা রয়েছে। 

এদিন দুপুর দেড়টা পর্যন্ত ৫০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে আপিল মঞ্জুর হয়েছে ৪০টি, নাকচ ৯টি এবং অপেক্ষমাণ রয়েছে একটি।

সরেজমিন, সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। এদিন বেশি ভাগ আপিলকারীই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশির ভাগই টেকেনি।  

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হয়ে শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী- 

  • আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। 
  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। 
  • রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
  • নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। 
  • প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। 
  • ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।   
একাত্তর/এসি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর