মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে সংসদের প্রথম অধিবেশন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুয়েক দিন আগে বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সন্ধ্যায় তিনি সংবাদমাধ্যমকে একথা জানান। সংবিধানের বিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদ বসা নিশ্চিত করতে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

এবারের অধিবেশনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হতে যাচ্ছে স্পিকার নির্বাচন। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির পক্ষ থেকে স্পিকার পদের জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। সংসদ সদস্যদের গোপন ব্যালটে বা ভোটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হবে।


সাধারণত বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার তা সম্ভব হচ্ছে না। গণঅভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত কোনো জ্যেষ্ঠ সদস্য অধিবেশনে সভাপতিত্ব করবেন। ১৯৭৩ সালের নজির অনুসরণ করে সরকারি ও বিরোধী দলের সমঝোতায় একজন অভিজ্ঞ সদস্যকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ’ ও বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী, এবার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে সংসদে বিরোধী দলীয় নেতার মর্যাদা পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধী দলীয় উপনেতা হিসেবে সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং চিফ হুইপ হিসেবে মো. নাহিদ ইসলাম নির্বাচিত হয়েছেন।


সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বিএনপি এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তাদের মিত্ররা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং তাদের জোটসঙ্গীরাসহ মোট ৭৭টি আসনে জয়ী হয়েছে। এছাড়াও ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয় লাভ করেছেন।

আগামী সপ্তাহে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

এআরএস
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন সামনে রেখে মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সকাল থেকেই সেখানে ছিল উৎসবে আবহ। উপনির্বাচনে দলের...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর