দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয় গড়ার অঙ্গীকার দুই মন্ত্রীর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না এবং এই খাতকে রাজনীতিমুক্ত রাখা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (দুপুরে সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁরা এই প্রতিশ্রুতি দেন।

সভায় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সততার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আমরা দুর্নীতি করি না, করব না এবং কাউকে করতেও দেব না- এই অবস্থানে সরকার অনড়। শিক্ষা খাতে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

একই সুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মন্ত্রণালয়ের কাজে কোনো ধরনের রাজনীতিকরণ হবে না। আমরা দুজন সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব যেন এই মন্ত্রণালয় একটি আদর্শ দুর্নীতিমুক্ত দপ্তরে পরিণত হয়।

বৈঠকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে শিক্ষা কারিকুলামে সামঞ্জস্য আনা, চাকরি জাতীয়করণ, এনটিআরসিএ-এর নিয়োগ ব্যবস্থা পর্যালোচনা এবং অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম গতিশীল করার দাবি জানানো হয়।

ছবি: একাত্তর টিভি
শিক্ষামন্ত্রী শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, রাজপথে আন্দোলন না করে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। তিনি জানান, বাজেট সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকদের ন্যায্য দাবিগুলো তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। বিশেষ করে এনটিআরসিএ এবং নিয়োগ বিধিমালার প্রয়োজনীয় সংশোধনীর বিষয়ে দ্রুত রিভিউ করা হবে।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষকদের লিখিত দাবিগুলো গুরুত্বের সাথে আমলে নেয়ার কথা জানান। তিনি বলেন, আমরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না যা সাময়িক। বরং আপনাদের সঙ্গে আলোচনা করেই একটি দীর্ঘমেয়াদি সমাধানে যেতে চাই, যাতে কয়েক বছর পর একই দাবিতে শিক্ষকদের আবারও আন্দোলনে নামতে না হয়। তিনি আরও যোগ করেন যে, শ্রেণিকক্ষে শিক্ষকদের মর্যাদার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে বর্তমান সরকার।

ছবি: একাত্তর টিভি
সভায় স্কুল ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। একজন ব্যক্তি যেন একাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে না থাকতে পারেন, সেই বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আর্থিক বিষয়গুলো নিয়ে শিগগিরই আলাদা বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিরা এই আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। সরকারের এই ইতিবাচক মনোভাব শিক্ষা খাতের অস্থিরতা দূর করবে এবং একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

এআরএস
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার ও জনবল সংকট দূরীকরণে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক...
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর